German Conjunction Damit
জার্মান অব্যয় "Damit" ও হচ্ছে একটি সংযোগকারী অব্যয় যা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে ব্যবহৃত হয়।
অর্থ ঃ "Damit" শব্দের অর্থ "যা-তে" ।
ব্যবহার ঃ "Damit" তখনই ব্যবহার হবে যখন "Nebensatz" (অধীনস্থ ধারা) এবং "Haupsatz" (মূলধারা) এর (Subject) ভিন্ন হবে।
গঠন প্রণালী ঃ "Damit" সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) অংশের সাথে এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমে অবস্থান করে। এর ফলে "Nebensatz" (অধীনস্থ ধারা) এর যে "Verb" (ক্রিয়া) টি (Subject) দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি বাক্যের শেষ অবস্থানে অবস্থান করে। "Damit" ব্যবহারের ফলে "Haupsatz" (মূলধারা) এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) এর মাঝে সর্বদা একটি "কমা" ব্যবহৃত হয়।
বক্যে ব্যবহারের নমনীয়তা ঃ "Damit" বাক্যের শুরুতেও ব্যবহৃত হতে পারে।
* Haupsatz ( মূলধারা )
* Nebensatz ( অধীনস্থ ধারা )
* Verb ( ক্রিয়া )
* Damit ( অব্যয় )
* Meine Mutter verfolgt mich , "Haupsatz" (মূলধারা) damit ich nicht zu spät komme. "Nebensatz" (অধীনস্থ ধারা)
(আমার মা আমাকে তাড়া দিচ্ছেন, যা-তে আমি দেরী না করি।)
* Damit ich nicht zu spät komme , "Nebensatz" (অধীনস্থ ধারা) Verfolgt meine Mutter mich. "Haupsatz" (মূলধারা)
(যা-তে আমি দেরী না করি, আমার মা আমাকে তাড়া দিচ্ছেন।)
উপরের বাক্যে লক্ষণীয় যে, "Haupsatz" (মূলধারা) এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) উভয় বাক্যেই দুটি ভিন্ন (Subject) রয়েছে। "Haupsatz" (মূলধারা) এ (Subject) "Meine Mutter" এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) এ (Subject) "Ich"।
"Haupsatz" (মূলধারা) টি যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের দ্বিতীয় উদাহরণ হতে পরিষ্কার = "Verfolgt" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে "Meine Mutter" (Subject)। আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে। )
( সাথে থাকার জন্য ধন্যবাদ )
আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন