বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

With Subordinate Clause (German Conjunction "DASS")

  

German Conjunction "dass"





"Dass" একটি সংযোগকারী অব্যয়। যা দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে। এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। অব্যয় "Dass" সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই অবস্থান করে। 

 "dass" দ্বারা নির্মিত অধীনস্থ ধারা ব্যতীত মূলধারার কোন অর্থ হয় না। 

( বি . দ্র . "dass" দ্বারা নির্মিত "Nebensatz" (অধীনস্থ ধারা) এ "Verb" বা ক্রিয়াটি সর্বদা বাক্যের শেষ অবস্থানে থাকে। ) 

                         💙 Haupsatz ( মূলধারা )

                         💚 Nebensatz ( অধীনস্থ ধারা )

             💜 Verb ( ক্রিয়া )

                         💗 Dass ( অব্যয় )

            * Ich weiß, dass du sehr schlau bist

             =  আমি জানি যে, তুমি খুবই চালাক।

এখানে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার যে,  Haupsatz ( মূলধারা ) Ich weiß এর পরের অবস্থানে Nebensatz এর সাথে রয়েছে  Conjunction ( অব্যয় ) dass যা "Nebensatz" এর প্রথমে অবস্থান নিয়ে দুটি বাক্যকে যুক্ত করেছে এবং ক্রিয়াটি শেষ অবস্থানে রয়েছে। অবশ্যই "Haupsatz" এর পরে এবং "Conjunction -dass " এর পূর্বে একটি কমা ব্যবহৃত হবে।

এবার যদি "Haupsatz" এবং "Nebensatz" এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় ঃ

                              *  Ich weiß  ( আমি জানি ) ( Haupsatz ) ( মূলধারা )

এখানে আমি, কি জানি ? 

"Nebensatz" ব্যতীত বাক্যের পরিপূর্ণতা নেই। 

কিন্তু যদি বলি, 

                               * Ich weiß, dass du sehr schlau bist.

                            ( আমি জানি যে, তুমি খুবই চালাক। )

এখানে "Nebensatz" সহকারে বাক্যটি পরিপূর্ণতা লাভ করেছে। এর অর্থ "Nebensatz" (অধীনস্থ ধারা ) ব্যতীত "Haupsatz" ( মূলধারা ) এর কোন অর্থ হয়না । 

যে সকল ক্ষেত্রে অব্যয় "dass" অধীনস্থ ধারায় ব্যবহৃত হবে তা নিন্মরুপ ঃ


জানা, নিশ্চিত হওয়া, বিশ্বাস করা প্রসঙ্গে ঃ

* Ich weiß, dass du letzten Monat im Gefängnis warst.

আমি জানি যে, তুমি গত মাসে জেলে ছিলে।

* Ich bin mir sicher, dass du es schaffen kannst.  

= আমি নিশ্চিত যে, তুমি এটা পারবে।

* Ich glaube, dass sie mich heiraten wird.

= আমি বিশ্বাস করি যে, সে আমাকে বিয়ে করবে। 


চিন্তা, অনুভূতি, মতামতের জন্য ঃ

* Ich finde, dass du mehr üben solltest.    

= আমি মনে করি যে, তোমার আরও অনুশীলন করা উচিৎ। 

* Ich finde es gut, dass du mehr Bücher liest.

= আমি মনে করি এটা ভালো যে, তুমি আরও বই পড়।

* Es ist wichtig, dass Sie jeden Tag Sport treiben.

=  এটা গুরুত্বপূর্ণ যে, আপনি প্রতিদিন ব্যায়াম করুন। 

* Es tut mir leid, dass ich Sie missverstanden habe.

= আমি দুঃখিত যে, আমি আপনাকে ভুল বুঝেছি। 

* Ich freue mich, dass du lebst.

আমি খুশি যে, তুমি বেঁচে আছো। 

* Ich habe Angst, dass du kein Experte bist.

 আমি ভয় পাচ্ছি যে, আপনি বিশেষজ্ঞ নন। 


অন্যের বলা বাক্যের পুনরাবৃত্তি প্রসঙ্গে ঃ

Er sagt, dass er im Krankenhaus ist.

 সে বলেছে যে, সে হাসপাতালে আছে। 


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

German word "DOCH"

German Word "DOCH"




 "Doch"  একটি বহুমুখী শব্দ যার বিভিন্ন অর্থ হতে পারে যেমন  "না- সূচক প্রশ্নের হ্যাঁ- সূচক উত্তর", "যাইহোক / এখনও", "বিরোধিতা করা" ,  "জোর দেওয়া প্রসঙ্গে" ,  "একটি নেতিবাচক বিবৃতির ইতিবাচক নিশ্চিতকরণ" , "একাত্মতা প্রকাশ" ইত্যাদি । 

"doch"  কথোপকথনের প্রেক্ষাপট এবং এর  সুরের উপর নির্ভর করে বিভিন্ন অর্থ প্রকাশ করতে ব্যবহার করা যেতে পারে। কথোপকথনের সঠিক প্রসঙ্গ ব্যতীত কখনোই একটি নির্দিষ্ট বাক্যে সফল্ভাবে "doch" ব্যবহার করা সম্ভব না। 

 উদ্দেশ্যমূলকভাবে "doch" ব্যবহারের  বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হল :

ইতিপূর্বে আমরা দু ধরনের প্রশ্নের উত্তর সম্পর্কে জেনেছি,  

১। Ja (হ্যাঁ

২। Nein (না)

আরও এক ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে "doch" (হ্যাঁ অবশ্যই) ।

আমারা একটি হ্যাঁ-সূচক প্রশ্ন করলে তার কিরুপ উত্তর হতে পারেঃ

* Gehen Sie heute auf den Markt?

( আপনি কি আজ মার্কেটে যাচ্ছেন?) 

যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হয় তবে,

Ja, ich gehe heute zum Markt.

(হ্যাঁ, আমি আজ মার্কেটে যাব।)

যদি এই প্রশ্নের উত্তর না-সূচক হয় তবে,

Nein, ich gehe heute nicht zum Markt.

(না, আমি আজ মার্কেটে যাব না।) 

কিন্তু যদি প্রশ্নই হয় না-সূচক, তবে তার উত্তর কিরুপ হবে? 

* Gehen Sie heute nicht auf den Markt

(আপনি আজ মার্কেটে যাচ্ছেন না?)

না-সূচক উত্তর  : Nein, ich gehe heute nicht zum Markt.

(না, আমি আজ মার্কেটে যাব না।) 

হ্যাঁ-সূচক উত্তর : Doch, ich gehe heute zum Markt.

(অবশ্যই, আমি আজ মার্কেটে যাব।) 

তাহলে উপরোক্ত বিবৃতি থেকে আমরা বুঝতে পারলাম, না-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তরই হচ্ছে "Doch" ।

আরও সহজভাবে বুঝতে গেলে,

* হ্যাঁ-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তর =  Ja

* হ্যাঁ-সূচক প্রশ্নের না-সূচক উত্তর = Nein

* না-সূচক প্রশ্নের না-সূচক উত্তর =  Nein

* না-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তর= Doch

এবার দেখা যাক আর কি শর্তে "Doch" ব্যবহার হতে পারে......... 

* যাইহোক / এখনও ঃ "Doch" একটি বিপরীত বিবৃতি প্রকাশ করতে ব্যবহার করা যায়। 

= Ich bin sehr krank, - doch, ich muss noch ins Theater gehen.

( আমি খুব অসুস্থ, (যাইহোক / এখনও) আমাকে থিয়েটারে যেতেই হবে। ) 

এখানে প্রথম বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি কি আদৌ প্রাসঙ্গিক ? আমি অসুস্থ এই পরিস্থিতিতে আমার থিয়েটারে যাওয়া প্রাসঙ্গিক নয়। সুতরাং, এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা হয়। 

* দ্বন্দ্ব ঃ "Doch" একটি পূর্ববর্তী বিবৃতি বা দাবীর বিরোধিতা করতে ব্যবহার করা যায়।

= Ich glaube nicht, dass das so sein wird. - doch, das ist der Fall. 

(  আমি মনে করি না এটা হবে, (উল্টো)  এটা হয়েছে। ) 

আপনি মনে করেছেন এটা হবে না, কিন্তু বাস্তবতা এটা হয়েছে। এই যে পরবর্তী বাক্যে আপনার মত এর সাথে বিরোধিতা, এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা হয়। 

* জোর দেওয়া প্রসঙ্গে ঃ "Doch" কোন মতামত জোর দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা যায়।

Ich habe dir doch gesagt, dass es gefährlich sein kann.

( আমি তোমাকে আগেই বলেছিলাম যে, এটা বিপদজনক হতে পারে। )

এখানে প্রথম বিবৃতিতে দাবীর প্রকাশ পেয়েছে। এ ধরনের পরিস্থিতিতে " doch" ব্যবহার করা যেতে পারে। 

* নেতিবাচক  বিবৃতি নিশ্চিতকরণঃ "Doch" একটি নেতিবাচক বিবৃতিকে ইতিবাচক নিশ্চিত করতে ব্যবহৃত হয়। 

Du kennst ihn nicht? - doch, ich kenne ihn.

( তুমি তাকে চেন না? - অবশ্যই আমি তাকে চিনি। ) 

প্রথম বিবৃতিতে প্রশ্ন নেতিবাচক এবং সঙ্গে সঙ্গে উত্তর ইতিবাচক। নেতিবাচক বিষয়কে ইতিবাচকে রূপান্তরিত করার ক্ষেত্রে "doch" ব্যবহৃত হয়। 

* একাত্মতা প্রসঙ্গে ঃ "Doch" পূর্বের বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ব্যবহার করা যায়। 

= Das ist doch dein Buch, oder? - ja, es ist mein Buch.

( এটা তোমার বই তাই না? - হ্যাঁ, এটা আমার বই। )

প্রথম বাক্যে প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে একাত্মতা প্রকাশ করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা যায়। 


    ( সাথে থাকার জন্য ধন্যবাদ। )

    আপনার জার্মান ভাষা শিক্ষা আরও সহজ ও সুন্দর হোক। শুভ কামনা।


সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

German Connectors.


 German "CONNECTORS"



“Connector” বা সংযোগকারী অব্যয় দুটো বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যাবহার করা হয়

 

এবং এই সংযুক্তিকরণ করার ফলে বাক্যের দুটি অংশ তৈরি হয় যার একটি হচ্ছে “Haupsatz” এবং অন্যটি হচ্ছে “Nebensatz” নিচে উল্লেখিত অব্যয়গুলো “zero position” বাশুন্য অবস্থানএর জন্য ব্যবহৃত হয়। যখন অব্যয়শুন্য অবস্থানএর জন্য ব্যবহৃত হয় তখন অব্যয়টি দুটি বাক্যের মাঝে অবস্থান নেয়।  অব্যয়গুলো ব্যবহারের প্রভাবে উভয় বাক্যে গঠনগত কোন পরিবর্তন হয় না। যেমনঃ বাক্যে “ Subject” ১ম অবস্থানে, “Verb” ২য় অবস্থানে থাকে। এই সূত্রের ফলে সংযুক্ত হওয়া উভয় বাক্যই “Haupsatz”

 

বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলঃ

 

পর্যায়ে আমরা কিছু অব্যয়ের সাথে পরিচিত হই, 

Deutsch = oder,  und,  aber,  sondern,  denn

                                                         

English=    or,    and,   but,  but rather, because/since

অব্যয় ব্যবহার করে আমরা দুটো বাক্যকে কিভাবে সংযুক্ত করতে পারি তা নিন্মরুপ :

   shajid fährt nach Dhaka. ( সাজিদ ঢাকা যাবে। )   

 Er bleibt zu Hause.  ( সে বাসায় থাকবে। )

এখানে উল্লেখিত দুটি বাক্যই ব্যতিক্রম কারন দুটি বাক্যরই “subject” এবং “verb” ভিন্ন যা দুটি ভিন্ন বাক্যের ভিন্ন অর্থ বহন করে। “Conjunction” বা অব্যয় ব্যবহার করে আমরা দুটি ভিন্ন বাক্যকে একটি বাক্যে পরিণত করা দেখবো।

                                                  Oder   

 Shajid fährt nach Dhaka oder er bleibt zu Hause.

( সাজিদ ঢাকা যাবে অথবা সে বাসায় থাকবে। )

       উপরে উল্লেখিত বাক্যটিতে ভিন্ন অংশ বিবেচনায় দুটি বাক্য রয়েছে যাদের সংযুক্ত করেছে অব্যয়।  

Subject   Verb                Connector  Subject  Verb           

                                                                     

 Shajid  fährt  nach  Dhaka oder er  bleibt  zu  Hause.

                                                                                                    

           Haupsatz         “zero”position"       Haupsatz

    

লক্ষ্য করলে দেখা যায়, দুটি বাক্যেই কিন্তু “Subject” ১ম অবস্থানে এবং “Verb” ২য় অবস্থানে রয়েছে।

আর কারনেই বাক্যের দুটি অংশই “Haupsatz” এবং “Conjunction” শুন্য অবস্থান রয়েছে।

 

(বিঃ দ্রঃ উপরোক্ত অব্যয় গুলোর ক্ষেত্রেই এই নিয়ম ব্যবহার্য। এছাড়া বাকী অব্যয় গুলোর ক্ষেত্রে দেখা যায়, তারা “Verb” এর অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাক্যের শেষ অবস্থানে নিয়ে যায়। তখন সে বাক্যকে “Nebensatz” বলে। )

 

অব্যয় “Oder” ব্যবহার করে আমরা অনুরূপ একটি বাক্য দেখি :

 Am Wochenende ich besuche meine Tante.

 ( সপ্তাহ শেষে আমি আমার চাচীকে দেখতে  যাবো।)

 Am Wochenende ich besuche meine Oma.

 ( সপ্তাহ শেষে আমি আমার দাদীকে দেখতে যাবো।)   

 

 Am Wochenende ich besuche meine Tante oder am Wochenende ich besuche meine Oma.


লক্ষণীয় বিষয়, এ ধরনের বাক্যে যদি উভয় “Haupsatz” এ অনুরুপ “Subject” এবং “Verb” থাকে তবে উভয় বাক্যে তা উল্লেখ করার প্রয়োজন নেই।

 

 

Am Wochenende ich besuche meine Tante oder meine Oma.

( সপ্তাহ শেষে আমি আমার চাচীকে দেখতে যাবো অথবা আমার দাদীকে।)

                                                Und

  Ich esse einen Hamburger.

( আমি একটি বার্গার খাবো।)

 Ich trinke einen Saft.

( আমি একটি জুস পান করবো।)

 Ich esse einen Hamburger und ich trinke einen Saft.

ইতিপূর্বে আমরা জেনেছি, বাক্যে যদি উভয় “Haupsatz” অনুরুপ “Subject” এবং “Verb” থাকে তবে উভয় বাক্যে তা উল্লেখ করার প্রয়োজন নেই। উপরের বাক্যে দৃশ্যমান, উভয় “Haupsatz” অনরুপ “Subject” বিদ্যমান।

 Ich esse einen Hamburger und trinke einen Saft.

( আমি একটি বার্গার খাবো এবং একটি জুস পান করবো। )

                         Aber

 Die Lehrerin ist nett.

( শিক্ষিকা সুন্দর। )

 Die Lehrerin ist streng.

( শিক্ষিকা কঠোর। )

 Die Lehrerin ist nett, aber die Lehrerin ist streng.

( যে বিষয় লক্ষ্য রাখতেই হবে, “aber” অব্যয় দিয়ে সংযুক্ত বাক্যে অবশ্যই  ১ম

‘Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। )  

 Die Lehrerin ist nett, aber streng.

( শিক্ষিকা সুন্দর কিন্তু কঠোর। )

 

                                       Sondern

“Sondern” এবং “Aber” অব্যয় দুটি প্রায় একই বলা যায়।

“Sondern” অব্যয় তখনই ব্যবহার হবে যখন ১ম “Haupsatz” নেগেটিভ হবে অর্থাৎ “nicht” অথবা “kein” নেগেটিভ শব্দগুলো ব্যবহৃত হবে।

 Er liebt mich nicht.

( সে আমাকে ভালোবাসে না। )

 Er liebt Haniya.

( সে হানিয়াকে ভালোবাসে। )

 Er liebt mich nicht, sondern er liebt Haniya.

“Sondern” অব্যয় দিয়ে সংযুক্ত বাক্যে অবশ্যই  ১ম “Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। ) 

  Er liebt mich nicht, sondern Haniya.

( সে আমাকে ভালোবাসে না বরং হানিয়াকে। )  

 

                    Denn

   Denn” অব্যয়টি কারন/যেহেতু অর্থে ব্যবহৃত হয় ।

Sie arbeitet heute nicht.

(  সে আজ কাজ করবে না। )

 Sie ist krank.

( সে অসুস্থ। )

 Sie arbeitet heute nicht, denn sie ist krank.

( সে আজ কাজ করবে না কারন সে অসুস্থ। )

(  অনুরুপ “denn” অব্যয় দিয়ে সংযুক্ত বাক্যে অবশ্যই  ১ম  ‘Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। )

 

Ich lerne Deutsch.

( আমি জার্মান শিখছি। )

 Ich will in Deutschland studieren.

( আমি জার্মানিতে পড়াশুনা করতে চাই। ) 

Ich lerne Deutsch, denn ich will Deutschland studieren.

( আমি জার্মান শিখছি যেহেতু আমি জার্মানিতে পড়াশুনা করতে চাই। )

   “denn” অব্যয়টি ব্যবহারের ক্ষেত্রে যদি উভয় “Haupsatz” এ অনুরুপ “Subject” বিদ্যমান থাকে তবুও আমরা পূর্ববর্তী অব্যয়গুলোর ন্যায় “denn” এর ক্ষেত্রে “Subject” বাদ দিতে পারব না কেননা ২য় “Haupsatz” টি কারন নির্দেশ করে।

 

 

With Subordinate Clause (German Conjunction "Damit")

  German Conjunction Damit  জার্মান অব্যয় "Damit" ও হচ্ছে একটি সংযোগকারী অব্যয় যা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে ব্...