German "CONNECTORS"
“Connector” বা সংযোগকারী অব্যয় দুটো বাক্যকে সংযুক্ত
করার জন্য ব্যাবহার করা
হয় ।
এবং
এই সংযুক্তিকরণ করার ফলে বাক্যের
দুটি অংশ তৈরি হয়
যার একটি হচ্ছে “Haupsatz” এবং
অন্যটি হচ্ছে “Nebensatz”। নিচে উল্লেখিত
অব্যয়গুলো “zero
position” বা “শুন্য অবস্থান” এর জন্য ব্যবহৃত
হয়। যখন অব্যয় “শুন্য
অবস্থান” এর জন্য ব্যবহৃত
হয় তখন অব্যয়টি দুটি
বাক্যের মাঝে অবস্থান নেয়। অব্যয়গুলো
ব্যবহারের প্রভাবে উভয় বাক্যে গঠনগত
কোন পরিবর্তন হয় না। যেমনঃ
বাক্যে “ Subject” ১ম অবস্থানে, “Verb” ২য়
অবস্থানে থাকে। এই সূত্রের ফলে
সংযুক্ত হওয়া উভয় বাক্যই
“Haupsatz”।
এ
বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা
হলঃ
এ
পর্যায়ে আমরা কিছু অব্যয়ের
সাথে পরিচিত হই,
Deutsch = oder, und, aber, sondern, denn
English= or, and, but, but rather, because/since
অব্যয় ব্যবহার করে আমরা দুটো বাক্যকে কিভাবে সংযুক্ত করতে পারি তা নিন্মরুপ :
shajid fährt nach Dhaka. ( সাজিদ ঢাকা যাবে। )
Er bleibt zu Hause. ( সে বাসায় থাকবে। )
এখানে
উল্লেখিত দুটি বাক্যই ব্যতিক্রম
কারন দুটি বাক্যরই “subject” এবং “verb” ভিন্ন
যা দুটি ভিন্ন বাক্যের
ভিন্ন অর্থ বহন করে।
“Conjunction” বা অব্যয় ব্যবহার করে আমরা দুটি
ভিন্ন বাক্যকে একটি বাক্যে পরিণত
করা দেখবো।
Oder
Shajid fährt nach Dhaka oder er bleibt zu Hause.
( সাজিদ ঢাকা যাবে অথবা সে বাসায় থাকবে। )
উপরে উল্লেখিত বাক্যটিতে ভিন্ন অংশ বিবেচনায় দুটি বাক্য রয়েছে যাদের সংযুক্ত করেছে অব্যয়।
Subject Verb Connector Subject Verb
Shajid fährt nach Dhaka oder er bleibt zu Hause.
Haupsatz “zero”position" Haupsatz
লক্ষ্য
করলে দেখা যায়, দুটি
বাক্যেই কিন্তু “Subject” ১ম অবস্থানে এবং
“Verb” ২য় অবস্থানে রয়েছে।
আর
এ কারনেই বাক্যের দুটি অংশই “Haupsatz” এবং
“Conjunction” শুন্য অবস্থান” এ রয়েছে।
(বিঃ
দ্রঃ উপরোক্ত অব্যয় গুলোর ক্ষেত্রেই এই নিয়ম ব্যবহার্য।
এছাড়া বাকী অব্যয় গুলোর
ক্ষেত্রে দেখা যায়, তারা
“Verb” এর অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাক্যের শেষ অবস্থানে নিয়ে
যায়। তখন সে বাক্যকে
“Nebensatz” বলে। )
অব্যয় “Oder” ব্যবহার করে আমরা অনুরূপ একটি বাক্য দেখি :
Am Wochenende ich besuche meine Tante.
( সপ্তাহ শেষে আমি আমার চাচীকে দেখতে যাবো।)
Am Wochenende ich besuche meine Oma.
( সপ্তাহ শেষে আমি আমার দাদীকে দেখতে যাবো।)
Am
Wochenende ich besuche meine Tante oder
am Wochenende ich besuche meine Oma.
লক্ষণীয় বিষয়, এ ধরনের বাক্যে যদি উভয় “Haupsatz” এ অনুরুপ
“Subject” এবং “Verb” থাকে তবে উভয় বাক্যে তা উল্লেখ করার প্রয়োজন নেই।
Am
Wochenende ich besuche meine Tante oder meine Oma.
( সপ্তাহ
শেষে আমি আমার চাচীকে দেখতে যাবো অথবা আমার দাদীকে।)
Und
Ich esse einen Hamburger.
( আমি একটি বার্গার খাবো।)
Ich trinke einen Saft.
( আমি একটি জুস পান করবো।)
Ich
esse einen Hamburger und ich trinke
einen Saft.
ইতিপূর্বে আমরা জেনেছি, বাক্যে যদি উভয় “Haupsatz” এ অনুরুপ “Subject” এবং “Verb” থাকে তবে উভয় বাক্যে তা উল্লেখ করার প্রয়োজন নেই। উপরের বাক্যে দৃশ্যমান, উভয় “Haupsatz” এ অনরুপ “Subject” বিদ্যমান।
Ich esse einen Hamburger und trinke einen Saft.
( আমি একটি বার্গার খাবো এবং একটি জুস পান করবো। )
Aber
Die Lehrerin ist nett.
( শিক্ষিকা সুন্দর। )
Die Lehrerin ist streng.
( শিক্ষিকা কঠোর। )
Die
Lehrerin ist nett, aber die Lehrerin
ist streng.
( যে বিষয় লক্ষ্য রাখতেই হবে, “aber” অব্যয় দিয়ে সংযুক্ত
বাক্যে অবশ্যই ১ম
‘Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। )
Die Lehrerin ist nett, aber streng.
( শিক্ষিকা সুন্দর কিন্তু কঠোর। )
Sondern
“Sondern”
এবং “Aber” অব্যয় দুটি প্রায় একই
বলা যায়।
“Sondern” অব্যয়
তখনই ব্যবহার হবে যখন ১ম
“Haupsatz” নেগেটিভ হবে অর্থাৎ “nicht” অথবা
“kein” নেগেটিভ শব্দগুলো ব্যবহৃত হবে।
Er liebt mich nicht.
( সে আমাকে ভালোবাসে না। )
Er liebt Haniya.
( সে হানিয়াকে ভালোবাসে। )
Er liebt mich nicht, sondern er
liebt Haniya.
“Sondern” অব্যয় দিয়ে সংযুক্ত বাক্যে অবশ্যই ১ম “Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। )
Er liebt mich nicht, sondern Haniya.
( সে আমাকে ভালোবাসে না বরং হানিয়াকে। )
Denn
“Denn” অব্যয়টি কারন/যেহেতু
অর্থে ব্যবহৃত হয় ।
Sie arbeitet heute nicht.
( সে আজ কাজ করবে না। )
Sie ist krank.
( সে অসুস্থ। )
Sie arbeitet heute nicht, denn sie ist krank.
( সে আজ কাজ করবে না কারন সে অসুস্থ। )
( অনুরুপ “denn” অব্যয় দিয়ে সংযুক্ত বাক্যে অবশ্যই ১ম ‘Haupsatz” এর শেষে এবং অব্যয় এর পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। )
Ich lerne Deutsch.
( আমি জার্মান শিখছি। )
Ich will in Deutschland studieren.
( আমি জার্মানিতে পড়াশুনা করতে চাই। )
Ich lerne Deutsch, denn ich will Deutschland studieren.
( আমি জার্মান শিখছি যেহেতু আমি জার্মানিতে পড়াশুনা করতে চাই। )
“denn” অব্যয়টি
ব্যবহারের ক্ষেত্রে যদি উভয় “Haupsatz” এ অনুরুপ “Subject” বিদ্যমান থাকে তবুও আমরা
পূর্ববর্তী অব্যয়গুলোর ন্যায় “denn” এর ক্ষেত্রে “Subject” বাদ দিতে পারব না কেননা
২য় “Haupsatz” টি কারন নির্দেশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন