বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

With Subordinate Clause (German Conjunction "Damit")

 German Conjunction Damit 


জার্মান অব্যয় "Damit" ও হচ্ছে একটি সংযোগকারী অব্যয় যা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে ব্যবহৃত হয়।

অর্থ ঃ "Damit" শব্দের অর্থ "যা-তে" ।

ব্যবহার ঃ "Damit" তখনই ব্যবহার হবে যখন "Nebensatz" (অধীনস্থ ধারা) এবং "Haupsatz" (মূলধারা) এর (Subject) ভিন্ন হবে।

গঠন প্রণালী ঃ "Damit" সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) অংশের সাথে এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমে অবস্থান করে।  এর ফলে  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর যে "Verb" (ক্রিয়া) টি (Subject) দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি বাক্যের শেষ অবস্থানে অবস্থান করে।  "Damit" ব্যবহারের ফলে "Haupsatz" (মূলধারা) এবং  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর মাঝে সর্বদা একটি "কমা" ব্যবহৃত হয়। 

বক্যে ব্যবহারের নমনীয়তা ঃ  "Damit" বাক্যের শুরুতেও ব্যবহৃত হতে পারে।


                                          * Haupsatz মূলধারা )

                                       * Nebensatz অধীনস্থ ধারা )

                         * Verb ( ক্রিয়া )

                                       * Damit অব্যয় )

       

                * Meine Mutter verfolgt mich , "Haupsatz" (মূলধারা)  damit ich nicht zu spät komme. "Nebensatz" (অধীনস্থ ধারা) 

                                  (আমার মা আমাকে তাড়া দিচ্ছেন, যা-তে আমি দেরী না করি।)

                 * Damit ich nicht zu spät komme , "Nebensatz" (অধীনস্থ ধারা) Verfolgt meine Mutter mich. "Haupsatz" (মূলধারা) 

                                   (যা-তে আমি দেরী না করি, আমার মা আমাকে তাড়া দিচ্ছেন।)

উপরের বাক্যে লক্ষণীয় যে, "Haupsatz" (মূলধারা) এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) উভয় বাক্যেই দুটি ভিন্ন (Subject) রয়েছে।  "Haupsatz" (মূলধারা) এ (Subject) "Meine Mutter" এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) এ (Subject) "Ich"। 

"Haupsatz" (মূলধারা) টি  যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের দ্বিতীয় উদাহরণ হতে পরিষ্কার = "Verfolgt" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে  "Meine Mutter" (Subject)। আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে।  ) 


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

With Subordinate Clause (German Conjunction "Als")

 German Conjunction "ALS"

German Conjunction (অব্যয়) "Als" তিন ধরনের বাক্য প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

১। অতীতের ঘটনা বা পরিস্থিতি প্রকাশ করতে ঃ

একটি  সংযোগকারী অব্যয় হিসাবে "Als" এর অর্থ দাাড়ায় "যখন" (when)। তবে এটি শুধুমাত্র অতীত কালের ক্ষেত্রে প্রযোজ্য । কোনক্রমে "Als" অব্যয়কে ভবিষ্যৎ বা বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

                          * Als ich ein Kind war, habe ich mehr Apfel gegessen.

                            (যখন আমি একটি শিশু ছিলাম, আমি অনেক আপেল খেতাম।) 

                          *  Ich habe mehr Apfel gegessen, Als ich ein Kind war.

                            (আমি অনেক আপেল খেতাম,  যখন আমি একটি শিশু ছিলাম।) 

(সুতরাং, যখনই একটি নির্দিষ্ট এক সময়ের ঘটনা সম্পর্কে অতীত কালের কথা বলা হবে তখন "Als" অব্যয় ব্যবহার হবে।) 

"Als" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Als" অব্যয়  সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Als" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়। "Als" অব্যয় "Nebensatz" (অধীনস্থ ধারা) টী "Haupsatz" (মূলধারা) এর পূর্বে বা পরে অবস্থান নিতে পারে। 

("Haupsatz" (মূলধারা) টি  যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের উদাহরণ হতে পরিষ্কার = "habe" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে  "ich" (Subject)। আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে।  ) 


                                       * Haupsatz মূলধারা )

                                       * Nebensatz অধীনস্থ ধারা )

                         * Verb ( ক্রিয়া )

                                       * Als অব্যয় )        

                              

                    * Als ich ein Kind war, habe ich mehr Apfel gegessen.

              (যখন আমি একটি শিশু ছিলাম, আমি অনেক আপেল খেতাম।)    

                    *  Ich habe mehr Apfel gegessenAls ich ein Kind war.

               (আমি অনেক আপেল খেতাম,  যখন আমি একটি শিশু ছিলাম।)

   

২।  দুটি জিনিস বা ব্যক্তির তুলনা বোঝাতে ঃ

"Als" সংযোগকারী অব্যয় দুটি জিনিস বা ব্যক্তির "তুলনা" (Compare) করতে ব্যবহৃত হয়। দুটি জিনিস বা ব্যক্তির বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে তুলনা করতে হবে।

                                                  * Er ist dicker als ich.

                                                 (সে আমার চেয়ে মোটা।)

                                                 * Mein Haus ist großer als sein Haus

                                                  (তার বাড়ীর চেয়ে আমার বাড়ী বড়।) 

                                                  

৩। জার্মান বাক্যে "হিসাবে" (As) অর্থেঃ

 "Als" সংযোগকারী অব্যয় জার্মান বাক্যে "হিসাবে" (As) অর্থে ব্যবহৃত হয়। 

                                                    * Ich komme als Gast.

                                               (আমি অতিথি হিসাবে এসেছি।)

                                                   * Sie arbeitet als Modell.

                                                 ( সে মডেল হিসাবে কাজ করে।)


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

With subordinate Clause ( German Conjunction "Wenn")

German Conjunction "WENN"


Conjunction ( অব্যয় ) "Wenn" দুটি অর্থ বহন করে "যখন/যদি"। 

"Wenn" অব্যয় কখন ব্যবহৃত হবে?

"Wenn" অনুমানমূলক বা ভবিষ্যৎ পরিস্থিতি প্রকাশ করতে বা কোন কাজের পুনরাবৃত্তি বা অভ্যাস নির্দেশ করতে ব্যবহৃত হবে।

এমন ঘটনা যা অনুমানমূলক বা ভবিষ্যৎ পরিস্থিতি প্রকাশ করে কিন্তু তা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। 

                                    * Wenn es passiert, werde ich glücklich sein. 

                                            ( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।)  

"Wenn" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Wenn" অব্যয়  সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Wenn" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়। "Wenn" অব্যয় "Nebensatz" (অধীনস্থ ধারা) টী "Haupsatz" (মূলধারা) এর পূর্বে বা পরে অবস্থান নিতে পারে। 

("Haupsatz" (মূলধারা) টি  যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের উদাহরণ হতে পরিষ্কার = "werde" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে  "ich" (Subject)আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে।  ) 

                                            * Haupsatz মূলধারা )

                                       * Nebensatz অধীনস্থ ধারা )

                         * Verb ( ক্রিয়া )

                                       * Wenn অব্যয় )               

* "Wenn" সাধারনত ভবিষ্যৎ বা বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

* Wenn es passier ( Nebensatz (অধীনস্থ ধারা ) , werde ich glücklich sein. Haupsatz (মূলধারা ) 

                                            ( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।) 

এখানে ভবিষ্যৎ এর কথা বলা হয়েছে। যদি ভবিষ্যতে এটা ঘটে এবং আদৌ ঘটবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় (আনুমানিক অর্থে বলা)। এ ধরনের পরিস্থিতিতে অব্যয় "Wenn" ব্যবহৃত হয়। 

 * Wenn es regnet ( Nebensatz অধীনস্থ ধারা ) bleibe ich zu Hause. (Haupsatz (মূলধারা )

                                              ( যখন বৃষ্টি হয়, আমি বাসায় থাকি।) 

এখানে কিন্তু বর্তমানকে নির্দেশ করা হচ্ছে কারন যখন বৃষ্টি হয় তখনই বাসায় থাকা হয়। 

একটি কাজ বারবার সংগঠিত হওয়া (অভ্যাস) নির্দেশ করতে "Wenn" ব্যবহৃত হয়।

  * Ich trinke immer ein glass Wasser  (Haupsatz (মূলধারা ) ,wenn ich aufstehe ( Nebensatz(অধীনস্থ ধারা )

                          ( আমি সর্বদা এক গ্লাস পানি পান করি যখন ঘুম থেকে উঠি।)

উপরে উল্লেখিত বাক্যে দেখা যাচ্ছে একটি কজাকে অভ্যাসে পরিণত করা হয়েছে যে, সবসময়ই এক গ্লাস পানি পান করা হয় যখন ঘুম থেকে উঠা হয়। 

 মনে রাখতে হবে, "Wenn" অব্যয় ক্ষেত্র বিশেষে ইংরেজি অনুবাদ "Whenever" (যখনই) হতে পারে তবে এটা নির্ভর করবে বাক্যের প্রসঙ্গ এবং অর্থের ওপর। এজন্য বাক্যের প্রসঙ্গ এবং অর্থ বুঝা জরুরী।

 * Wenn es regnet, bleibe ich zu Hause. (বর্তমান প্রকাশ) 

    ( যখন বৃষ্টি হয়, আমি বাসায় থাকি।) 

  * Wenn es passiert, werde ich glücklich sein. (ভবিষ্যৎ প্রকাশ) 

    ( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।)   

 * Ich trinke immer ein glass Wasser, wenn ich aufstehe. (অভ্যাস প্রকাশ) 

    ( আমি সর্বদা এক গ্লাস পানি পান করি যখন ঘুম থেকে উঠি।)

* Wenn ich nach Hause komme, treffe ich zuerst mit meiner Mutter. (Whenever-যখনই) 

    (যখনই আমি বাসায় আসি প্রথমেই আমি আমার মায়ের সাথে দেখা করি।) 

"Wenn" বাক্যের কোন অংশে ব্যবহৃত হবে?

* "Wenn" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Wenn" অব্যয়  সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Wenn" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়। 

* "Wenn" অব্যয় সহ "Nebensatz" (অধীনস্থ ধারা)  "Haupsatz" (মূলধারা)  এর পূর্বে বা পরে উভয় অবস্থানেই অবস্থান করতে পারে। তবে গুরুত্বপূর্ণ ধারাটিকেই প্রথমে রাখা সমীচীন।

* "Wenn" অব্যয় সহ "Nebensatz" (অধীনস্থ ধারা)  "Haupsatz" (মূলধারা)  এর পূর্বে  ব্যবহৃত হলে "Haupsatz" (মূলধারা) অংশের যে "Verb" (ক্রিয়া) টি Subject দ্বারা (Conjugated) পরিবর্তিত হবে সেটি "Haupsatz" (মূলধারা)  বাক্যের প্রথমে অবস্থান করবে।

বিঃ দ্রঃ একটি মাত্র ক্ষেত্রে অতীত প্রসঙ্গেও  "Wenn" অব্যয় ব্যবহার করা যাবে।

যদি অতীতে কোন ঘটনা বারবার সংগঠিত হয়েছে এমন কিছু প্রকাশ করে তবেই  "Wenn" অব্যয় ব্যবহৃত হবে।

                     * Wenn ich in Berlin war, ging ich jeden Tag ins Museum. 

                        ( যখন আমি বার্লিনে ছিলাম, প্রতিদিন যাদুঘরে যেতাম।)


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

With Subordinate Clause (German Conjunction "Da")

German Conjunction - ( Da )

"Da" একটি  "Conjunction" সংযোগকারী অব্যয় যা "কারন" অর্থে ব্যবহৃত হয়। "Da" দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করলেও এটিকে "Nebensatz" (অধীনস্থ ধারা) সহ বাক্যের প্রথমে অবস্থান করিয়ে  পূর্ণাঙ্গ বাক্য গঠন করাই সঠিক উপায়। "Da" "Conjunction" সংযোগকারী অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Da" সংযোগকারী অব্যয়  সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Da" সংযোগকারী অব্যয় অবস্থান করে। এবং "Verb" (ক্রিয়া) টি বাক্যের শেষ অবস্থানে থাকে।

 "Da" "Conjunction" (সংযোগকারী অব্যয়) টি শুধুমাত্র "Nebensatz" (অধীনস্থ ধারা) নয় এটি একটি "Kausalsätz" (কার্যকারণ ধারা) ও যার উদ্দেশ্য হচ্ছে কোন কার্য সম্পাদনের কারণ নির্দেশ করা। কার্যকারণ ধারায় "Conjunction" টি "Nebensatz" (অধীনস্থ ধারা) সহ বাক্যের প্রথমে অবস্থান করে  "Haupsatz" (মূলধারা) টি বাক্যের দ্বিতীয় অবস্থাণে থাকে। 

                      * Da ich krank bin, muss ich die Medizine nehmen.

                                 (কারণ আমি অসুস্থ, আমাকে ওষুধ খেতে হবে)

                                            * Haupsatz ( মূলধারা )

                                       * Nebensatz অধীনস্থ ধারা )

                         * Verb ( ক্রিয়া )

                                       * Da অব্যয় )

এখানে দৃশ্যমান যে, "Conjunction" "Da" সহ "Nebensatz" (অধীনস্থ ধারা) টি প্রথমে এবং "Haupsatz" (মূলধারা) টি বাক্যের দ্বিতীয় অবস্থাণে রয়েছে। এবং "Haupsatz" (মূলধারা) এর ক্ষেত্রে "Verb" (ক্রিয়া) টি "muss" ( যা  Subject "ich" দ্বারা (Conjugated) পরিবর্তিত ) "Haupsatz" (মূলধারা) বাক্যের প্রথম অবস্থানে আছে। "Nebensatz" (অধীনস্থ ধারা) এবং  "Haupsatz" (মূলধারা) এর মধ্যস্থানে একটি কমা ব্যবহৃত হয়।

( কখনো কখনো "Da" কে "Haupsatz" (মূলধারা) এবং "Nebensatz" (অধীনস্থ ধারা) মধ্যবর্তী স্থানে অবস্থান করে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করতে দেখা গেলেও অধিকাংশ সময়ই "Da" সংযোগকারী অব্যয় কে প্রথমে অবস্থান করিয়ে বাক্য গঠন করতে দেখা যায়। তবে এটি ব্যবহারের প্রচলন খুবই কম। ) 

                          * Ich muss die Medizine nehmen, da ich krank bin.

                       (আমাকে ওষুধ খেতে হবে কারণ আমি অসুস্থ।) 

এখানে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার যে,  Haupsatz ( মূলধারা ) Ich muss die Medizine nehmen এর পরের অবস্থানে "Nebensatz" এর সাথে রয়েছে  "Conjunction" ( অব্যয় ) "Da" যা "Nebensatz" এর প্রথমে অবস্থান নিয়ে দুটি বাক্যকে যুক্ত করেছে এবং "Verb" (ক্রিয়াটি) "bin" শেষ অবস্থানে রয়েছে। অবশ্যই "Haupsatz" এর পরে এবং "Conjunction -"Da" এর পূর্বে একটি কমা ব্যবহৃত হবে।

তবে আপনি "Da" দিয়েই বাক্য শুরু করবেন এবং এটিই সর্বত্র প্রচলিত পন্থা। অর্থাৎ "Nebensatz" (অধীনস্থ ধারা) কে বাক্যের প্রথম অবস্থানে এবং "Haupsatz" (মূলধারা) কে বাক্যের দ্বিতীয় অবস্থানে রেখেই বাক্য গঠন করতে হবে।  

উদাহরন ঃ 

                        * Da ich keine lust habe, habe ich nicht gegessen.  

                                 (কারণ আমার ভালো লাগছে না তাই খাইনি।)

"Da"  "Conjunction" (সংযোগকারী অব্যয়) কখন ব্যবহার হবে?

যখন কোন বিষয় নিয়ে কথা বলছেন এবং সাধারণত সে বিষয় পূর্বেই অবগত এবং পুনরায় বলা হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে "Da"  "Conjunction" ব্যবহৃত হবে।

                *  Da ich nach Deutschland gehe, muss ich viel Deutsch lernen

                       (কারণ আমি জার্মানি যাচ্ছি, আমাকে অনেক জার্মান শিখতে হবে।)

এখানে আমি জার্মানি যাচ্ছি এ ব্যপারে পূর্বে বলেছি বা কেউ এ ব্যপারে পূর্ব থেকেই অবগত আছে এবং আমি তাকে পুনরায় বলছি এই ক্ষেত্রে "Da"  "Conjunction" ব্যবহৃত হবে।  

"Conjunction" (সংযোগকারী অব্যয়) "Da" সাধারনত কোন ধরনের প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হয়?

যে ধরনের প্রশ্নবাচক শব্দ দিয়ে গঠিত প্রশ্নের উত্তর হিসেবে "Da" ব্যবহৃত হয় তা নিন্মরুপ ঃ

"Warum" (কেন)"Wieso" (কেন)"Weshalb"(কি কারনে), "Aus welchen Grund"(কি কারনে)Weswegen"(কেন)

                                                 * Wieso kommt er heute nicht?

                                      ( সে আজ আসেনি কেন ?)

                              * Da er krank ist, kommt er heute nicht.

                                       (কারণ সে অসুস্থ তাই সে আজ আসেনি। )  

সারাংশ ঃ

১। "Kausalsätz" (কার্যকারণ ধারা) হলো  "Nebensatz" (অধীনস্থ ধারা) যা কোন কিছুর কারণ নির্দেশ করে।  

২। "Kausalsätz" (কার্যকারণ ধারা) সর্বদা "Da" দিয়ে শুরু হয় এবং  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে বাক্যের প্রথমে অবস্থান করবে।

৩। "Da" "Conjunction" কে বাক্যের শুরুতে রেখেই বাক্য গঠন করতে হবে। 


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

With Subordinate Clause (German Conjunction "Weil")

 German Conjunction "Weil"


"Weil" একটি সংযোগকারী অব্যয় যা "কারন/যেহেতু" অর্থে ব্যবহৃত হয়। "Weil" দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে । "Weil" সংযোগকারী অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Weil" অব্যয়  সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই  "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Weil" সংযোগকারী অব্যয় অবস্থান করে। 

                                * Er kommt heute nichtweil er krank ist.

                                    (সে আজ আসেনি কারন সে অসুস্থ। ) 

                                       * Haupsatz মূলধারা )

                                       * Nebensatz অধীনস্থ ধারা )

                         * Verb ( ক্রিয়া )

                                       * Weil অব্যয় )

( বি . দ্র . "Weil" দ্বারা নির্মিত "Nebensatz" (অধীনস্থ ধারা) এ "Verb" (ক্রিয়া) টি সর্বদা বাক্যের শেষ অবস্থানে থাকে। ) 

এখানে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার যে,  Haupsatz ( মূলধারা ) Er kommt heute nicht এর পরের অবস্থানে "Nebensatz" এর সাথে রয়েছে  "Conjunction" ( অব্যয় ) weil  যা "Nebensatz" এর প্রথমে অবস্থান নিয়ে দুটি বাক্যকে যুক্ত করেছে এবং "Verb" (ক্রিয়াটি) ist শেষ অবস্থানে রয়েছে। অবশ্যই "Haupsatz" এর পরে এবং "Conjunction - "Weil" এর পূর্বে একটি কমা ব্যবহৃত হবে।

তবে আপনি "Weil" দিয়েও বাক্য শুরু করতে পারেন । অর্থাৎ "Nebensatz" (অধীনস্থ ধারা) কে বাক্যের প্রথম অবস্থানে এবং "Haupsatz" (মূলধারা) কে বাক্যের দ্বিতীয় অবস্থানে রেখেই বাক্য গঠন করতে পারবেন।  

এক্ষেত্রে শর্ত, "Haupsatz" (মূলধারা) এর "Verb" (ক্রিয়া) টি বাক্যের প্রথমে এবং "Subject" দ্বিতীয় অবস্থানে রেখে বাক্য গঠন করতে হবে

উদাহরন ঃ

                                  * Warum kommst du nicht ?

                                          (তুমি আসো না কেন?)

                               * Weil ich krank bin, komme ich nicht.

                                   (যেহেতু আমি অসুস্থ, আমি আসবো না।)

যা ভুলে গেলে চলবে না, "Nebensatz" (অধীনস্থ ধারা) "Haupsatz" (মূলধারা) এর আগে অবস্থান করুক বা পরে দুটি বাক্যের সংযোগস্থলে একটি কমা সর্বদা বিদ্যমান থাকবে।

আমরা সংযোগকারী অব্যয় "Weil" ব্যবহারের ক্ষেত্রে প্রথম নিয়মটিকেই প্রাধান্য দেবো। অর্থাৎ,"Weil" সহ "Nebensatz" (অধীনস্থ ধারা) দ্বিতীয় অবস্থানে "Haupsatz" (মূলধারা)  প্রথম অবস্থানে থাকবে।

সংযোগকারী অব্যয় "Weil" সাধারনত কোন প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হয়।

যে ধরনের প্রশ্নসূচক শব্দ দিয়ে গঠিত প্রশ্নের উত্তর হিসেবে "Weil" ব্যবহৃত হয় তা নিন্মরুপ ঃ

"Warum" (কেন)"Wieso" (কেন)"Weshalb"(কি কারনে), "Aus welchen Grund"(কি কারনে)Weswegen"(কেন)

                                                 * Wieso kommt er heute nicht?

                                       ( সে আজ আসেনি কেন ?)

                              * Er kommt heute nicht, weil er krank ist.

                                         (সে আজ আসেনি কারন সে অসুস্থ। )  


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

With Subordinate-Clause (German Conjunction "ob")

 German Conjunction "Ob"



জার্মান ভাষায় "ob" এর বিভিন্ন অর্থ রয়েছে। কিন্তু একটি অর্থ গ্রহন করাই সহজ পন্থা এবং বুদ্ধিমানের কাজ। একটি "Conjunction" বা সংযোগকারী অব্যয় দুটি ছোট শব্দ, বাক্য বা ধারাগুলোকে সংযুক্ত করে। "ob" ঠিক সেরকমই একটি অব্যয়।

অভিধানে "ob" এর দুটি অর্থ দেখানো হয়েছে যার একটি হচ্ছে "কি-না" এবং অন্যটি হচ্ছে "যদি"। আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে অর্থ "কি-না"। কারন অর্থ "যদি" অন্য একটি অবয় " wenn" এর অর্থও প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা "ob" এর অর্থ "যদি" গ্রহণ করি তবে দ্বিধা তৈরি হবে এবং জটিল হবার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমরা "ob" এর অর্থ "কি-না" গ্রহণ করবো।  

"ob" কখন এবং কি ধরনের প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হবে? 

অনিশ্চয়তা বা সন্দেহ প্রকাশের ক্ষেত্রে এবং "হ্যাঁ/না বোধক প্রশ্ন" "Ja/Nein- Frage"  এর উত্তর হিসেবে ব্যবহৃত হয়।

আপনি "Conjunction ob" ব্যবহার করা শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে  "হ্যাঁ/না বোধক প্রশ্ন" "Ja/Nein- Frage" কি। যদিও আপনি জার্মান ভাষা শেখার শুরুর দিকে এটি শিখে থাকবেন। তবুও আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি "হ্যাঁ/না বোধক প্রশ্ন" "Ja/Nein- Frage" সম্পর্কে।

                                  "Ja/Nein- Frage" এর গঠন প্রণালী নিন্মরুপ ঃ

                                              VerbSubject + Object

 এটি একটি প্রশ্নসূচক বাক্য হলেও এটির শুরুতে কোন "wh" প্রশ্নমূলক শব্দ ব্যবহৃত হয় না যেমন ঃ Who ( কে), When (কখন), Where (কোথায়), How (কিভাবে) ইত্যাদি । এ ধরনের প্রশ্নের উত্তর "হ্যা/না"   ( Ja/Nein) দিয়ে দিতে হয়। 

উপরের গঠন প্রণালীতে দৃশ্যমান যে, বাক্যের শুরুতে "Verb" (ক্রিয়া) তারপরের অবস্থানে "Subject" (সাবজেক্ট) এবং তারপর বাক্যের বাকী অংশ " Object" (অবজেক্ট) বিদ্যমান। 

উদাহরন ঃ

                                        * Lebt er jetzt in Deutschland?

                                         ( সে এখন জার্মানিতে বাস করে ?)

                                       = Ja, er lebt jetzt in Deutschland.

                                        ( হ্যাঁ, সে এখন জার্মানিতে বাস করে। )

                                 =  Nein, er lebt nicht jetzt in Deutschland.

                                     ( না, সে এখন জার্মানিতে বাস করে না। ) 

এবার আপনি  "হ্যাঁ/না বোধক প্রশ্ন" "Ja/Nein- Frage"  সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন আশা করছি।

অবশেষে আপনি "ob" দ্বারা বাক্য গঠন শুরু করতে পারেন।  "ob"  একটি সংযোগকারী অব্যয়  যা অধীনস্থ ধারা "Nebensatz" এর সাথে ব্যবহৃত হয়ে দুটি ধারাকে যুক্ত করে। উক্ত ধারাদ্বয়ের একটি হচ্ছে  "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। পুনরায় বলছি, "ob" সর্বদা (অধীনস্থ ধারা) "Nebensatz" এর সাথেই ব্যবহৃত হবে। 

"ob" ব্যবহারের ফলে বাক্যের (অধীনস্থ ধারা) "Nebensatz" অংশে যে পরিবর্তন হবে তা হল "Verb" (ক্রিয়া) বাক্যের শেষ অবস্থানে থাকবে। "ob" সহ গঠিত (অধীনস্থ ধারা) "Nebensatz"  অংশটি কখনোই একটি বাক্য হিসেবে বিবেচিত হবে না। "ob" সহ গঠিত (অধীনস্থ ধারা) "Nebensatz" অংশটি যখন একটি (মূলধারা) "Haupsatz" এর সাথে যুক্ত হবে তখনই একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হবে। মাঝে মাঝে "ob" সহ গঠিত (অধীনস্থ ধারা) "Nebensatz" কে বাক্যের শুরুতে রেখে সাথে (মূলধারা) "Haupsatz"  কে যুক্ত করে বাক্য গঠন করা হয়। 

                                            * Haupsatz (মূলধারা)

                                            * Nebensatz (অধীনস্থ ধারা)

                                            * Verb (ক্রিয়া)

                                                     * Ob (সংযোগকারী অব্যয়)   

 যে বিষয় মনে রাখতেই হবে, অবশ্যই দুটি বাক্যের মাঝে একটি কমা ব্যবহৃত হবে।                                  

                               * Ich bin nicht sicher, ob er jetzt in Deutschland lebt.

                            = আমি নিশ্চিত নই  সে এখন জার্মানিতে বাস করো কিনা।

                                    * Ich weiß nicht, ob er jetzt in Deutschland lebt. 

                                = আমি জানিনা সে এখন জার্মানিতে বাস করো কিনা।

                                             * Ob er  jetzt in Deutschland lebtweiß ich nicht.

                                =  সে এখন জার্মানিতে বাস করো কিনা আমি জানিনা । 

উপরে উল্লেখিত বিবরণের সারমর্ম এটাই বুঝা গেলো যে, যখন প্রশ্ন   "হ্যাঁ/না বোধক প্রশ্ন" "Ja/Nein- Frage"  আকারে থাকবে এবং উত্তর প্রদানের ব্যপারে আপনার সন্দেহ আছে বা আপনি অনিশ্চয়তায় রয়েছেন এ ধরনের পরিস্থিতিতে জার্মান সংযোগকারী অব্যয় "ob" ব্যবহার করতে পারবেন। 


( সাথে থাকার জন্য ধন্যবাদ )

আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

German Connector "Denn"

 German Connector "Denn"




জার্মান ভাষায় যতগুলো প্রাথমিক বাক্য সংযোগকারী অব্যয় রয়েছে তন্মদ্ধে "denn" একটি । "denn" এর কাজ হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করা এবং "কারন" নির্দেশ করা। কেননা "denn" কে আমরা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় "কারন"।

বলা বাহুল্য যে, সংযোগকারী অব্যয় "denn" এর বহুল ব্যবহার জার্মান ভাষায় নেই তবুও আপনি এটি শিখবেন কারন খুব সহজভাবে এটি দুটি বাক্যকে যুক্ত করে যারা উভয়েই হচ্ছে "Haupsatz" ( মূলধারা )। এবং উভয় বাক্যেরই "Verb" ( ক্রিয়া ) বাক্যের ২য় অবস্থানে থাকবে। 

                                                  Subject + Verb + Object

উভয় "Haupsatz" ( মূলধারা ) উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করেই গঠিত হবে এবং সংযোগকারী অব্যয় "denn" দুটি বাক্যের মধ্যস্থানে অবস্থান করবে। এই সহজ নিয়মের কারণই হচ্ছে সংযোগকারী অব্যয় "denn" ব্যবহারের চমৎকার দিক। 

সুতরাং, সংযোগকারী অব্যয় "denn" ব্যবহারের জন্য আপনার বিশেষ কোন ব্যাকরণ জানার প্রয়োজন নেই !

তাহলে সংযোগকারী অব্যয় "denn" ব্যবহার করে বাক্যের গঠন কেমন হতে পারে চলুন দেখি.........

  • Haupsatz ( মূলধারা )
  • Denn ( সংযোগকারী অব্যয় )
  • Subject ( সাবজেক্ট )
  • Verb ( ক্রিয়া )
  • Object ( অবজেক্ট )                                                                                                

                    Subject + Verb + Object,  DENN  Subject + Verb + Object

উদাহরণস্বরূপ ঃ

                Ich bin beschäftigt,  denn  ich habe Arbeit. 

              Haupsatz                                                     Haupsatz

                       = আমি ব্যস্ত আছি কারন আমার কাজ আছে।

পুনরায় বলছি যে বিষয়গুলো লক্ষ্যনীয়,

  1. সংযোগকারী অব্যয় "denn" সর্বদা বাক্যের মধ্যস্থানে অবস্থান করবে। 
  2. সংযোগকারী অব্যয় "denn" কে বাক্যের শুরুতে রেখে বাক্য গঠন করা যাবে না।
  3. প্রথম "Haupsatz" ( মূলধারা ) এর শেষে এবং সংযোগকারী অব্যয় "denn" এর পূর্বে সর্বদা একটি "কমা" ব্যবহৃত হবে। 



With Subordinate Clause (German Conjunction "Damit")

  German Conjunction Damit  জার্মান অব্যয় "Damit" ও হচ্ছে একটি সংযোগকারী অব্যয় যা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে ব্...