German Conjunction "Weil"
"Weil" একটি সংযোগকারী অব্যয় যা "কারন/যেহেতু" অর্থে ব্যবহৃত হয়। "Weil" দুটি বাক্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে । "Weil" সংযোগকারী অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Weil" অব্যয় সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Weil" সংযোগকারী অব্যয় অবস্থান করে।
* Er kommt heute nicht, weil er krank ist.
(সে আজ আসেনি কারন সে অসুস্থ। )
* Haupsatz ( মূলধারা )
* Nebensatz ( অধীনস্থ ধারা )
* Verb ( ক্রিয়া )
* Weil ( অব্যয় )
( বি . দ্র . "Weil" দ্বারা নির্মিত "Nebensatz" (অধীনস্থ ধারা) এ "Verb" (ক্রিয়া) টি সর্বদা বাক্যের শেষ অবস্থানে থাকে। )
এখানে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার যে, Haupsatz ( মূলধারা ) Er kommt heute nicht এর পরের অবস্থানে "Nebensatz" এর সাথে রয়েছে "Conjunction" ( অব্যয় ) weil যা "Nebensatz" এর প্রথমে অবস্থান নিয়ে দুটি বাক্যকে যুক্ত করেছে এবং "Verb" (ক্রিয়াটি) ist শেষ অবস্থানে রয়েছে। অবশ্যই "Haupsatz" এর পরে এবং "Conjunction - "Weil" এর পূর্বে একটি কমা ব্যবহৃত হবে।
তবে আপনি "Weil" দিয়েও বাক্য শুরু করতে পারেন । অর্থাৎ "Nebensatz" (অধীনস্থ ধারা) কে বাক্যের প্রথম অবস্থানে এবং "Haupsatz" (মূলধারা) কে বাক্যের দ্বিতীয় অবস্থানে রেখেই বাক্য গঠন করতে পারবেন।
এক্ষেত্রে শর্ত, "Haupsatz" (মূলধারা) এর "Verb" (ক্রিয়া) টি বাক্যের প্রথমে এবং "Subject" দ্বিতীয় অবস্থানে রেখে বাক্য গঠন করতে হবে
উদাহরন ঃ
* Warum kommst du nicht ?
(তুমি আসো না কেন?)
* Weil ich krank bin, komme ich nicht.
(যেহেতু আমি অসুস্থ, আমি আসবো না।)
যা ভুলে গেলে চলবে না, "Nebensatz" (অধীনস্থ ধারা) "Haupsatz" (মূলধারা) এর আগে অবস্থান করুক বা পরে দুটি বাক্যের সংযোগস্থলে একটি কমা সর্বদা বিদ্যমান থাকবে।
আমরা সংযোগকারী অব্যয় "Weil" ব্যবহারের ক্ষেত্রে প্রথম নিয়মটিকেই প্রাধান্য দেবো। অর্থাৎ,"Weil" সহ "Nebensatz" (অধীনস্থ ধারা) দ্বিতীয় অবস্থানে "Haupsatz" (মূলধারা) প্রথম অবস্থানে থাকবে।
সংযোগকারী অব্যয় "Weil" সাধারনত কোন প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হয়।
যে ধরনের প্রশ্নসূচক শব্দ দিয়ে গঠিত প্রশ্নের উত্তর হিসেবে "Weil" ব্যবহৃত হয় তা নিন্মরুপ ঃ
"Warum" (কেন), "Wieso" (কেন), "Weshalb"(কি কারনে), "Aus welchen Grund"(কি কারনে), Weswegen"(কেন)।
* Wieso kommt er heute nicht?
( সে আজ আসেনি কেন ?)
* Er kommt heute nicht, weil er krank ist.
(সে আজ আসেনি কারন সে অসুস্থ। )
( সাথে থাকার জন্য ধন্যবাদ )
আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন