German Conjunction "WENN"
Conjunction ( অব্যয় ) "Wenn" দুটি অর্থ বহন করে "যখন/যদি"।
"Wenn" অব্যয় কখন ব্যবহৃত হবে?
"Wenn" অনুমানমূলক বা ভবিষ্যৎ পরিস্থিতি প্রকাশ করতে বা কোন কাজের পুনরাবৃত্তি বা অভ্যাস নির্দেশ করতে ব্যবহৃত হবে।
এমন ঘটনা যা অনুমানমূলক বা ভবিষ্যৎ পরিস্থিতি প্রকাশ করে কিন্তু তা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে।
* Wenn es passiert, werde ich glücklich sein.
( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।)
"Wenn" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Wenn" অব্যয় সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Wenn" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়। "Wenn" অব্যয় "Nebensatz" (অধীনস্থ ধারা) টী "Haupsatz" (মূলধারা) এর পূর্বে বা পরে অবস্থান নিতে পারে।
("Haupsatz" (মূলধারা) টি যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের উদাহরণ হতে পরিষ্কার = "werde" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে "ich" (Subject)। আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে। )
* Haupsatz ( মূলধারা )
* Nebensatz ( অধীনস্থ ধারা )
* Verb ( ক্রিয়া )
* Wenn ( অব্যয় )
* "Wenn" সাধারনত ভবিষ্যৎ বা বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
* Wenn es passier ( Nebensatz (অধীনস্থ ধারা ) , werde ich glücklich sein. ( Haupsatz (মূলধারা )
( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।)
এখানে ভবিষ্যৎ এর কথা বলা হয়েছে। যদি ভবিষ্যতে এটা ঘটে এবং আদৌ ঘটবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় (আনুমানিক অর্থে বলা)। এ ধরনের পরিস্থিতিতে অব্যয় "Wenn" ব্যবহৃত হয়।
* Wenn es regnet ( Nebensatz ( অধীনস্থ ধারা ), bleibe ich zu Hause. (Haupsatz (মূলধারা )
( যখন বৃষ্টি হয়, আমি বাসায় থাকি।)
এখানে কিন্তু বর্তমানকে নির্দেশ করা হচ্ছে কারন যখন বৃষ্টি হয় তখনই বাসায় থাকা হয়।
একটি কাজ বারবার সংগঠিত হওয়া (অভ্যাস) নির্দেশ করতে "Wenn" ব্যবহৃত হয়।
* Ich trinke immer ein glass Wasser (Haupsatz (মূলধারা ) ,wenn ich aufstehe ( Nebensatz(অধীনস্থ ধারা )
( আমি সর্বদা এক গ্লাস পানি পান করি যখন ঘুম থেকে উঠি।)
উপরে উল্লেখিত বাক্যে দেখা যাচ্ছে একটি কজাকে অভ্যাসে পরিণত করা হয়েছে যে, সবসময়ই এক গ্লাস পানি পান করা হয় যখন ঘুম থেকে উঠা হয়।
মনে রাখতে হবে, "Wenn" অব্যয় ক্ষেত্র বিশেষে ইংরেজি অনুবাদ "Whenever" (যখনই) হতে পারে তবে এটা নির্ভর করবে বাক্যের প্রসঙ্গ এবং অর্থের ওপর। এজন্য বাক্যের প্রসঙ্গ এবং অর্থ বুঝা জরুরী।
* Wenn es regnet, bleibe ich zu Hause. (বর্তমান প্রকাশ)
( যখন বৃষ্টি হয়, আমি বাসায় থাকি।)
* Wenn es passiert, werde ich glücklich sein. (ভবিষ্যৎ প্রকাশ)
( যদি এটা ঘটে, আমি খুব খুশী হবো।)
* Ich trinke immer ein glass Wasser, wenn ich aufstehe. (অভ্যাস প্রকাশ)
( আমি সর্বদা এক গ্লাস পানি পান করি যখন ঘুম থেকে উঠি।)
* Wenn ich nach Hause komme, treffe ich zuerst mit meiner Mutter. (Whenever-যখনই)
(যখনই আমি বাসায় আসি প্রথমেই আমি আমার মায়ের সাথে দেখা করি।)
"Wenn" বাক্যের কোন অংশে ব্যবহৃত হবে?
* "Wenn" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Wenn" অব্যয় সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Wenn" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়।
* "Wenn" অব্যয় সহ "Nebensatz" (অধীনস্থ ধারা) "Haupsatz" (মূলধারা) এর পূর্বে বা পরে উভয় অবস্থানেই অবস্থান করতে পারে। তবে গুরুত্বপূর্ণ ধারাটিকেই প্রথমে রাখা সমীচীন।
* "Wenn" অব্যয় সহ "Nebensatz" (অধীনস্থ ধারা) "Haupsatz" (মূলধারা) এর পূর্বে ব্যবহৃত হলে "Haupsatz" (মূলধারা) অংশের যে "Verb" (ক্রিয়া) টি Subject দ্বারা (Conjugated) পরিবর্তিত হবে সেটি "Haupsatz" (মূলধারা) বাক্যের প্রথমে অবস্থান করবে।
বিঃ দ্রঃ একটি মাত্র ক্ষেত্রে অতীত প্রসঙ্গেও "Wenn" অব্যয় ব্যবহার করা যাবে।
যদি অতীতে কোন ঘটনা বারবার সংগঠিত হয়েছে এমন কিছু প্রকাশ করে তবেই "Wenn" অব্যয় ব্যবহৃত হবে।
* Wenn ich in Berlin war, ging ich jeden Tag ins Museum.
( যখন আমি বার্লিনে ছিলাম, প্রতিদিন যাদুঘরে যেতাম।)
( সাথে থাকার জন্য ধন্যবাদ )
আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন