German Conjunction "ALS"
German Conjunction (অব্যয়) "Als" তিন ধরনের বাক্য প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
১। অতীতের ঘটনা বা পরিস্থিতি প্রকাশ করতে ঃ
একটি সংযোগকারী অব্যয় হিসাবে "Als" এর অর্থ দাাড়ায় "যখন" (when)। তবে এটি শুধুমাত্র অতীত কালের ক্ষেত্রে প্রযোজ্য । কোনক্রমে "Als" অব্যয়কে ভবিষ্যৎ বা বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
* Als ich ein Kind war, habe ich mehr Apfel gegessen.
(যখন আমি একটি শিশু ছিলাম, আমি অনেক আপেল খেতাম।)
* Ich habe mehr Apfel gegessen, Als ich ein Kind war.
(আমি অনেক আপেল খেতাম, যখন আমি একটি শিশু ছিলাম।)
(সুতরাং, যখনই একটি নির্দিষ্ট এক সময়ের ঘটনা সম্পর্কে অতীত কালের কথা বলা হবে তখন "Als" অব্যয় ব্যবহার হবে।)
"Als" অব্যয় দ্বারা বাক্য গঠন এর ফলে বাক্য দুটি অংশে বিভক্ত হয়। যার একটি হচ্ছে "Haupsatz" (মূলধারা) এবং অপরটি "Nebensatz" (অধীনস্থ ধারা)। "Als" অব্যয় সর্বদা "Nebensatz" (অধীনস্থ ধারা) এর সাথে থাকে এবং অবশ্যই "Nebensatz" (অধীনস্থ ধারা) এর প্রথমেই "Als" অব্যয় অবস্থান করে Verb (ক্রিয়া) টি বাক্যের শেষে অবস্থান নেয়। "Als" অব্যয় "Nebensatz" (অধীনস্থ ধারা) টী "Haupsatz" (মূলধারা) এর পূর্বে বা পরে অবস্থান নিতে পারে।
("Haupsatz" (মূলধারা) টি যদি "Nebensatz" (অধীনস্থ ধারা) এর পরের অবস্থানে অবস্থান করে তবে "Haupsatz" (মূলধারা) টির যে Verb (ক্রিয়া) টি "Subject" দ্বারা (Conjugated) পরিবর্তিত হয় সেটি "Haupsatz" (মূলধারা) এর প্রথমে অবস্থান করে। উপরের উদাহরণ হতে পরিষ্কার = "habe" (Conjugated Verb) প্রথম অবস্থানে এবং তারপরেই রয়েছে "ich" (Subject)। আর "Haupsatz" (মূলধারা) টি বাক্যের প্রথমে অবস্থান নিলে আমরা বাক্য গঠনের যে গতানুগতিক নিয়ম শিখেছি সেটিকেই অনুসরণ করে। )
* Haupsatz ( মূলধারা )
* Nebensatz ( অধীনস্থ ধারা )
* Verb ( ক্রিয়া )
* Als ( অব্যয় )
* Als ich ein Kind war, habe ich mehr Apfel gegessen.
(যখন আমি একটি শিশু ছিলাম, আমি অনেক আপেল খেতাম।)
* Ich habe mehr Apfel gegessen, Als ich ein Kind war.
(আমি অনেক আপেল খেতাম, যখন আমি একটি শিশু ছিলাম।)
২। দুটি জিনিস বা ব্যক্তির তুলনা বোঝাতে ঃ
"Als" সংযোগকারী অব্যয় দুটি জিনিস বা ব্যক্তির "তুলনা" (Compare) করতে ব্যবহৃত হয়। দুটি জিনিস বা ব্যক্তির বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে তুলনা করতে হবে।
* Er ist dicker als ich.
(সে আমার চেয়ে মোটা।)
* Mein Haus ist großer als sein Haus
(তার বাড়ীর চেয়ে আমার বাড়ী বড়।)
৩। জার্মান বাক্যে "হিসাবে" (As) অর্থেঃ
"Als" সংযোগকারী অব্যয় জার্মান বাক্যে "হিসাবে" (As) অর্থে ব্যবহৃত হয়।
* Ich komme als Gast.
(আমি অতিথি হিসাবে এসেছি।)
* Sie arbeitet als Modell.
( সে মডেল হিসাবে কাজ করে।)
( সাথে থাকার জন্য ধন্যবাদ )
আপনার জার্মান ভাষা শেখা আরও সহজ ও সুন্দর হোক । শুভ কামনা ।
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন