"Doch" একটি বহুমুখী শব্দ যার বিভিন্ন অর্থ হতে পারে যেমন "না- সূচক প্রশ্নের হ্যাঁ- সূচক উত্তর", "যাইহোক / এখনও", "বিরোধিতা করা" , "জোর দেওয়া প্রসঙ্গে" , "একটি নেতিবাচক বিবৃতির ইতিবাচক নিশ্চিতকরণ" , "একাত্মতা প্রকাশ" ইত্যাদি ।
"doch" কথোপকথনের প্রেক্ষাপট এবং এর সুরের উপর নির্ভর করে বিভিন্ন অর্থ প্রকাশ করতে ব্যবহার করা যেতে পারে। কথোপকথনের সঠিক প্রসঙ্গ ব্যতীত কখনোই একটি নির্দিষ্ট বাক্যে সফল্ভাবে "doch" ব্যবহার করা সম্ভব না।
উদ্দেশ্যমূলকভাবে "doch" ব্যবহারের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হল :
ইতিপূর্বে আমরা দু ধরনের প্রশ্নের উত্তর সম্পর্কে জেনেছি,
১। Ja (হ্যাঁ)
২। Nein (না)
আরও এক ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে "doch" (হ্যাঁ অবশ্যই) ।
আমারা একটি হ্যাঁ-সূচক প্রশ্ন করলে তার কিরুপ উত্তর হতে পারেঃ
* Gehen Sie heute auf den Markt?
( আপনি কি আজ মার্কেটে যাচ্ছেন?)
যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হয় তবে,
Ja, ich gehe heute zum Markt.
(হ্যাঁ, আমি আজ মার্কেটে যাব।)
যদি এই প্রশ্নের উত্তর না-সূচক হয় তবে,
Nein, ich gehe heute nicht zum Markt.
(না, আমি আজ মার্কেটে যাব না।)
কিন্তু যদি প্রশ্নই হয় না-সূচক, তবে তার উত্তর কিরুপ হবে?
* Gehen Sie heute nicht auf den Markt?
(আপনি আজ মার্কেটে যাচ্ছেন না?)
না-সূচক উত্তর : Nein, ich gehe heute nicht zum Markt.
(না, আমি আজ মার্কেটে যাব না।)
হ্যাঁ-সূচক উত্তর : Doch, ich gehe heute zum Markt.
(অবশ্যই, আমি আজ মার্কেটে যাব।)
তাহলে উপরোক্ত বিবৃতি থেকে আমরা বুঝতে পারলাম, না-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তরই হচ্ছে "Doch" ।
আরও সহজভাবে বুঝতে গেলে,
* হ্যাঁ-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তর = Ja
* হ্যাঁ-সূচক প্রশ্নের না-সূচক উত্তর = Nein
* না-সূচক প্রশ্নের না-সূচক উত্তর = Nein
* না-সূচক প্রশ্নের হ্যাঁ-সূচক উত্তর= Doch
এবার দেখা যাক আর কি শর্তে "Doch" ব্যবহার হতে পারে.........
* যাইহোক / এখনও ঃ "Doch" একটি বিপরীত বিবৃতি প্রকাশ করতে ব্যবহার করা যায়।
= Ich bin sehr krank, - doch, ich muss noch ins Theater gehen.
( আমি খুব অসুস্থ, (যাইহোক / এখনও) আমাকে থিয়েটারে যেতেই হবে। )
এখানে প্রথম বিবৃতির সাথে পরবর্তী বিবৃতি কি আদৌ প্রাসঙ্গিক ? আমি অসুস্থ এই পরিস্থিতিতে আমার থিয়েটারে যাওয়া প্রাসঙ্গিক নয়। সুতরাং, এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা হয়।
* দ্বন্দ্ব ঃ "Doch" একটি পূর্ববর্তী বিবৃতি বা দাবীর বিরোধিতা করতে ব্যবহার করা যায়।
= Ich glaube nicht, dass das so sein wird. - doch, das ist der Fall.
( আমি মনে করি না এটা হবে, (উল্টো) এটা হয়েছে। )
আপনি মনে করেছেন এটা হবে না, কিন্তু বাস্তবতা এটা হয়েছে। এই যে পরবর্তী বাক্যে আপনার মত এর সাথে বিরোধিতা, এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা হয়।
* জোর দেওয়া প্রসঙ্গে ঃ "Doch" কোন মতামত জোর দিয়ে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা যায়।
= Ich habe dir doch gesagt, dass es gefährlich sein kann.
( আমি তোমাকে আগেই বলেছিলাম যে, এটা বিপদজনক হতে পারে। )
এখানে প্রথম বিবৃতিতে দাবীর প্রকাশ পেয়েছে। এ ধরনের পরিস্থিতিতে " doch" ব্যবহার করা যেতে পারে।
* নেতিবাচক বিবৃতি নিশ্চিতকরণঃ "Doch" একটি নেতিবাচক বিবৃতিকে ইতিবাচক নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
= Du kennst ihn nicht? - doch, ich kenne ihn.
( তুমি তাকে চেন না? - অবশ্যই আমি তাকে চিনি। )
প্রথম বিবৃতিতে প্রশ্ন নেতিবাচক এবং সঙ্গে সঙ্গে উত্তর ইতিবাচক। নেতিবাচক বিষয়কে ইতিবাচকে রূপান্তরিত করার ক্ষেত্রে "doch" ব্যবহৃত হয়।
* একাত্মতা প্রসঙ্গে ঃ "Doch" পূর্বের বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ব্যবহার করা যায়।
= Das ist doch dein Buch, oder? - ja, es ist mein Buch.
( এটা তোমার বই তাই না? - হ্যাঁ, এটা আমার বই। )
প্রথম বাক্যে প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে একাত্মতা প্রকাশ করা হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে "doch" ব্যবহার করা যায়।
( সাথে থাকার জন্য ধন্যবাদ। )
আপনার জার্মান ভাষা শিক্ষা আরও সহজ ও সুন্দর হোক। শুভ কামনা।

খুব ভালো লেখা। উপকৃত হলাম। ধন্যবাদ।
উত্তরমুছুন